নির্বাচনকে ঘিরে কেউ বোরকা বানাচ্ছে, কেউ বিকাশ নম্বর নিচ্ছে: আমীর খসরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আমীর খসরু মাহমুদ চৌধুরী

নির্বাচনকে ঘিরে কিছু অপতৎপরতা জনমনে শঙ্কা সৃষ্টি করছে। কেউ কেউ সিল, ব্যালট তৈরি করছে, বোরকা বানাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, এমনকি এনআইডি নম্বর সংগ্রহ করছে, এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–১১ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর মেহেদীবাগে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনী ভোটের উৎসব শুরু হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে।তিনি অঙ্গীকার করেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রাম–১১ আসনে ১১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আমীর খসরু আরও বলেন, চট্টগ্রামকে বন্দরকেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে। চট্টগ্রামকে লজিস্টিক হাব এবং আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে বিএনপির। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More