শিরোনাম
হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির
দীপ্ত নিউজ
অন্যান্য

নারী হয়েও মাংস বিক্রি করছেন লক্ষ্মী রানী শর্মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারী হয়েও মাংস বিক্রি করছেন লক্ষ্মী রানী শর্মা

নারী হয়েও মাংস বিক্রির মত কঠিন পেশা বেছে নিয়েছেন, দিনাজপুরের লক্ষ্মী রানী শর্মা। দিনে একাই ১০ থেকে ১৪টি খাসি -ছাগল জবাই, চামড়া ছাড়ানো, মাংস কাটাসহ বিক্রি, সব কাজ করছেন। এক দিনে ৩১টি ছাগল জবাইয়ের রেকর্ডও আছে তার।

প্রতিদিন সকালে দিনাজপুরের বিরল উপজেলার ফুলবাড়ী বাজারে, লক্ষ্মী রানী শর্মার মাংসের দোকানে ভিড় লেগেই থাকে। শুধু স্থানীয় নয়, দুর দুরান্ত থেকেও মাংস কিনতে আসেন অনেকে।

২০১৪ সালের শেষ দিকে, মাংস বিক্রির ব্যবসা শুরু করেন লক্ষ্মী রানী। প্রথমে পরিবারের কেউ রাজি ছিল না। তবে স্বামী উষা দেব শর্মার সহযোগিতা পেয়েছেন সবসময়। তার স্বামীই বিভিন্ন হাটে ও গ্রামে ঘুরে ঘুরে খাসি কেনেন।

দিনাজপুরে মাংস বিক্রেতা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন লক্ষ্মী রানী শর্মা। স্বামী ও দুই সন্তান নিয়ে বর্তমানে বেশ সুখেই আছেন তিনি।