শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি।
তার ডেপুটি হিসেবে আছেন স্পিন অলরাউন্ডার নাহিদা আক্তার। স্কোয়াডে মারুফা আক্তার, দিলারা আক্তার, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন এবং রিতু মনির মতো পরীক্ষিত ক্রিকেটাররা রয়েছেন।
বোলিং বিভাগকে গুরুত্ব দিয়ে রাখা হয়েছে ফারিহা ইসলাম তৃষ্ণা ও শানজিদা আক্তার মেঘলাকে। ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি চারজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রেখেছে বোর্ড। আগামী ২৮ , ৩০ এপ্রিল এবং ২ মে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচ। সময় পরিবর্তন হয়ে খেলা শুরু হবে দুপুর দেড়টায়।