শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে সুষ্ঠু পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে সুষ্ঠু পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা
নাটোর স্কুল

সারাদেশের মতো নাটোরেও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার (৩০ এপ্রিল) নির্ধারিত সময় সকাল ১০টায় জেলার মোট ৪৬টি কেন্দ্রে ২৩ হাজার ৮০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

এর মধ্যে ২৬ টি কেন্দ্রে সাধারণ শাখায় ১৮ হাজার ৩৯০ জন এসএসসি, ৭টি কেন্দ্রে ২ হাজার ১৭৩ জন দাখিল ও ১৩ টি কেন্দ্রে ৩ হাজার ২৪০ জন ভোকেশনাল পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রের বাহিরে অভিভাবকদের উৎকণ্ঠা নিয়ে ভীড় জমাতে দেখা যায়। পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

যূথী/দীপ্ত সংবাদ