ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে: আমির হামজা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ডিসি ও এসপি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিদায় করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিদায় করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।

রবিবার (১৬ আগস্ট) বিকালে কুষ্টিয়ায় এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে, আমির হামজা নিজেকে কুষ্টিয়া৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে মন্তব্য করে আলোচনায় আসেন।

আমির হামজা বলেন, ‘এখানকার সরকারই আমি। তাই এখানে কোনো চাঁদাবাজি চলবে না। সেই সাথে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষ কাজ না করলে তাদের বিদায় করে দেয়া হবে।’

গণঅধিকার পরিষদের সঙ্গে শনিবার (১৫ আগস্ট) সংঘর্ষের ঘটনায় রবিবার লাঠি মিছিল করে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। বিকাল সোয়া ৫টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে এ মিছিল বের হয়। এর আগে নেতাকর্মীদের অনেককে বেসবল ব্যাট ও লাঠি সোঁটা নিয়ে ডিসি কোর্ট চত্বরে জড়ো হতে দেখা যায়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে এমপি আমির হামজা বলেন, ‘আমার আসন বাংলাদেশের একটি আলাদা আসন। আমি তো বলেছি, এখানকার সরকারই আমি। তাই এখানে কোন চাঁদাবাজি চলবে না। যদি ডিসি এসপি নিরপেক্ষ কাজ না করে, তাহলে তাদের বিদায় করে দেয়া হবে।’

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা যোগ দেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More