১১
ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (২১ মে)।
শুক্রবার (২২ মে) মিলছে ১ জুনের টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (২৩ মে) ২ জুনের টিকিট পাওয়া যাবে, ২৪ মে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট।
এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন।