শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টিএফআই সেলে গুম: শেখ হাসিনার বিচারের বিষয়ে জানা যাবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টিএফআই সেলে গুম: শেখ হাসিনার বিচারের বিষয়ে জানা যাবে আজ

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের মামলায় ক্ষমতাচুত্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ বিষয়টি নিয়ে আদেশের দিন ধার্য রয়েছে। একই সঙ্গে আসামিপক্ষের অব্যাহতি চেয়ে আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল আদেশ দেবেন।

মামলার ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেফতারকৃত সেনা কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে। এর আগে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করেছে। শোনানিতে তারা টিএফআই সেলে নিরপরাধ মানুষকে বন্দি করে নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেছেন। অভিযোগ গঠন করা হলে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রবেশ করবে।