মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মাদক কারবারিকে কারাদণ্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় দুই মাদক কারবারিকে জরিমানা কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুল্লাহ হাবিব।

এ সময় পিরোজপুর গ্রামের রহমান মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং একই গ্রামের বেলায়েত আলীর ছেলে আয়ুব আলীকে ২ মাস কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।

ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারবাজার রেলস্টেশন এলাকায় মাদক কেনাবেচা ও সেবন করার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More