শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শহীদুল হক আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শহীদুল হক আর নেই
পরিচালক শহীদুল হক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও নির্মাতা শহীদুল হক খান লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে জীবন যুদ্ধে হেরেই গেলেন। রাজধানীতে নিজ বাসভবনে বুধবার (১৯ এপ্রিল) রাত ১১টায় তার মৃত্যু হয়।

ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করেছেন শহীদুল হক। চিকিৎসার খরচ জোগাতে নিজের সারাজীবনের সঞ্চয় ব্যয় করেছেন তিনি।

১৯৪৮ সালের ১১ নভেম্বর তিনি মুন্সীগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শহীদুল হক খান। তিনি একাধারে সিনে সাংবাদিক, কলামিস্ট, নাট্যকার, টিভি প্যাকেজ নাটক নির্মাতা ও টিভি ম্যাগাজিনের উপস্থাপকও ছিলেন।

১৯৭৩ সালে সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে নিজের ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘ছুটির ফাঁদে’ নির্মাণ করেন তিনি। বাংলাদেশে প্রথম ভারতীয় নায়িকা ঝুমুর গাঙ্গুলি অভিনীত এই চলচ্চিত্রে গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ হয়েছিল তার। ‘সাগরের সৈকতে কে যেন দূর হতে ডেকে ডেকে যায়…’ এমন কথায় গান লিখে ১৯৯০ সালে সেরা গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, মান্না দেসহ অনেকেই।

চলচ্চিত্র নির্মাণ ছাড়াও বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতাও করেছেন শহীদুল হক খান। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন তিনি। পাশাপাশি তার লেখা বেশ ক’টি গ্রন্থও প্রকাশিত হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ