শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জয় ছিনিয়ে আনতে কঠোরভাবে প্রস্তুত হওয়ার আহ্বান: প্রেসিডেন্ট শি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয় ছিনিয়ে আনতে কঠোরভাবে প্রস্তুত হওয়ার আহ্বান: প্রেসিডেন্ট শি
প্রেসিডেন্ট শি

চীনের প্রেসিডেন্ট শি জিনিপং প্রকৃত যুদ্ধে জয় ছিনিয়ে আনতে কঠোরভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীকে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানান, বৃহস্পতিবার (৬ জুলাই) চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানিয়েছে।

শি জিনপিং বলেন, ‘বর্তমানে বিশ্ব অস্থিরতা এবং পরিবর্তনের নতুন এক যুগে প্রবেশ করায় চীনের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি অস্থিতিশীল এবং অনিশ্চিত হয়ে পড়েছে।’

এ সময় তিনি পিএলএকে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অগ্রসেনানী বলে উল্লেখ করেন।

চীনের সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডের অধীনে রয়েছে পূর্ব চীন সাগর এবং তাইওয়ান প্রণালি। চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীনভাবে তৃতীয় মেয়াদে চীনের কমিউনিস্ট পার্টির প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে সময় তিনি জানিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার রক্ষক হিসেবে চীনের সেনাবাহিনীকে প্রকৃত অর্থেই ‘ইস্পাতদৃঢ় মহাপ্রাচীর’ হিসেবে গড়ে তোলা হবে।

এদিকে, পশ্চিমা আধিপত্য রুখতে প্রেসিডেন্টের ক্ষমতাকে আরও সুসংহত করতে নতুন একটি আইন পাস করল শি জিনপিং প্রশাসন। এতে বেইজিংয়ের স্বার্থ বিরোধী যে কোনো উদ্যোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন চীনা প্রেসিডেন্ট।

শুধু যুক্তরাষ্ট্রই নয়, গোটা পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই আগ্রাসী কূটনীতির দিকে অগ্রসর হচ্ছে চীন। যার সবচেয়ে বড় প্রমাণ কূটনৈতিক চাল হিসেবে পশ্চিমাবিরোধী নতুন আইন পাসের ঘটনা। বিদেশিদের আরোপ করা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার (২৯ জুন) ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি আইনটি পাস করে।

এতে বলা হয়, চীনা স্বার্থ বিরোধী যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

বাণিজ্য, প্রযুক্তি ও হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেয়া চীন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ব্যবহৃত হবে আইনটি। চীনা নাগরিকদের বিরুদ্ধে কেউ কোনো বৈষম্যমূলক পদক্ষেপ নিলে তাদের ‘স্যাংশন লিস্টে‘ অন্তর্ভুক্ত করা হবে। তালিকায় থাকা ব্যক্তিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না এবং তাদের সম্পদও জব্দ করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে নিজের ক্ষমতাকে আরও সুসংহত করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কার পাশাপাশি পশ্চিমা আধিপত্য বিরোধী গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে এই আইনটিকে।

শায়লা/ দীপ্ত সংবাদ