চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক–জনবলসহ ২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৭ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব বখতিয়ার হোসেন জোয়ার্দারসহ অন্য সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে চিকিৎসক ও জনবল সংকটে ভুগছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক–জনবলসহ ২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবিও জানান বক্তারা।

পরে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দরা।

 

জান্নাতুল আওলিয়া / আল /দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More