চীনে চলতি বছরের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে সিনেমার টিকিট বিক্রি তাক লাগানোর মতো। এবার বিক্রি ছাড়িয়েছে ৮৫০ কোটি ইউয়ান। গত ১ জুন থেকে আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত অগ্রিম বিক্রয়সহ এ আয় হয়েছে।
গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমের এ সময়ে টানা ৩০ দিন দৈনিক বক্স অফিস আয় ১০ কোটি ইউয়ানের ওপরে ছিল। এখন পর্যন্ত সিনেমা দেখেছেন ২৩ কোটি ৩০ লাখের বেশি দর্শক।
গ্রীষ্মকালীন বক্স অফিসে সবচেয়ে এগিয়ে আছে স্পোর্টস কমেডি ‘কুং ফু সকার’, অ্যানিমেটেড কমেডি–অ্যাডভেঞ্চার ‘অল উইশেস কাম ট্রু’ এবং সুপারহিরো সিনেমা ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ৩টি সিনেমা মিলে মোট আয়ের প্রায় ৬০ শতাংশ এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, চীনের বিশাল চলচ্চিত্র বাজার এবং ক্রমবর্ধমান অফলাইন বিনোদন খাত বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। ফলে শুধু সিনেমা প্রদর্শন নয়, চলচ্চিত্র বিনিয়োগ ও বিতরণের বৈশ্বিক কেন্দ্র হিসেবেও চীনের গুরুত্ব বাড়ছে।
কেপিএমজি চায়নার ভাইস চেয়ারম্যান উ সুছু জানান, বিশ্বের বড় চলচ্চিত্র বাজারগুলোর মধ্যে চীন বর্তমানে দ্রুততম প্রবৃদ্ধি ও সবচেয়ে বড় সম্ভাবনাময় বাজারগুলোর একটি।
সূত্র: সিএমজি
মাসউদ/এসএ