শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে মৃত্যু বেড়ে ৮১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে মৃত্যু বেড়ে ৮১
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৭ মে) সংবাদমাধ্যম সিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি রবিবার (১৪ মে) মিয়ানমারে আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটারের বেশি।

সিএনএ জানায়, নির্যাতিত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু–অধ্যুষিত রাখাইন রাজ্যে গ্রামগুলোতে কমপক্ষে ৪৬ জন মারা গেছেন। মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি জানায়, রাখাইনের রাজধানী সিত্তওয়ের উত্তরে রাথেদাউং টাউনশিপের একটি গ্রামে একটি মঠধসে ১৩ জন নিহত হয়েছেন। পার্শ্ববর্তী গ্রামে একটি ভবনধসে এক নারী নিহত হয়েছেন।

সিত্তওয়ের কাছে বু মা গ্রামের প্রধান কার্লো বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

মিয়ানমারের সামরিক সরকারবিরোধী জাতীয় জোট সরকারের মানবাধিকার মন্ত্রণালয়ের উপদেষ্টা অং কিয়াও মো টুইটারে বলেন, ‘শুধু সিত্তে শহরেই মৃতের সংখ্যা ৪০০।‘ তিনি বিধ্বস্ত ভবনের ভিডিও পোস্ট করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এফএম/দীপ্ত নিউজ