রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কারফিউ ২৪ ঘন্টা বাড়ানো হয়েছে, গ্রেপ্তার ১৩৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গোপালগঞ্জে আজ শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকা হতে আগামীকাল সকাল ৬.০০ ঘটিকা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট/জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা সমাবেশকে ঘিরে ঢাকাখুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরসহ অন্যান্য অভিযোগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৩৫ এ।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোহাম্মদ আব্দুল বাছেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গত রাতে ৯০ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা তৈরির ঘটনায় গতকাল কাশিয়ানি থানায় করা সন্ত্রাস দমন আইনের মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। মুকসুদপুরে আরও ৬৬ জনকে গত রাতে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৩৬ জনকে সদর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের মধ্যে ২০ জন কাশিয়ানির মামলায় গ্রেপ্তার করা হয়। ১০ জন সন্ত্রাস দমন আইনের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, বুধবারের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় পুলিশের কাজে বাধা ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় মামালা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে। গোপালগঞ্জ থানার মামলা নং ১৫, তারিখ ১৮২০২৫। সূত্রে জানা যায় এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামী করা হয়েছে।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More