শিরোনাম
অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন গাজীপুরে উড়াল সেতুতে দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের নিহত ৩ দেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে আইপিএলবিনিময় চুক্তিতে পাঞ্জাবে পান্ডিয়া, মুম্বাইয়ে যাচ্ছেন আর্শদীপ সাংবাদিক রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরসের তীব্র প্রতিবাদ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড আজ সিঙ্গেলস ডে, যেভাবে কাটাবেন নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কেরএমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রের সি‌লিন্ডা‌র বিস্ফোরণ; ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপু‌রের সি‌লিন্ডা‌র বিস্ফোরণ; ১০ জনের অবস্থা আশঙ্কাজনক
সংগৃহীত ছবি

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রে গ‌্যাস সি‌লিন্ডা‌র বিস্ফোরণে দগ্ধ অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদের শ্বাসনালীসহ শরীর পুড়েছে ৮০ থেকে ৯০ শতাংশ। এঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ ৩৫ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১৩ মার্চ) বি‌কালে কা‌লিয়া‌কৈরের তে‌লিরতালা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, শ‌ফিক খা‌নের বা‌ড়ি‌র এক ভাড়া‌টিয়ার বাসায় নতুন গ‌্যাস সি‌লিন্ডার এনে ক‌ম্প্রেসার লাগা‌নোর কাজ চলছিল। এসময় সি‌লিন্ডা‌রে লাগা‌নো পিন‌টি ভেঙ্গে গ‌্যাস বের হ‌তে থা‌কলে দ্রুত সেটি বাসার পা‌শের সড়‌কে বের করে নিয়ে যান লোকজন।

এসময় সড়‌কের পাশে থাকা লাক‌ড়ি‌র চুলার আগু‌নের সংস্পর্শে সি‌লিন্ডারেও আগুন লে‌গে যায়। এতে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। দগ্ধদের বেশিরভাগই উৎসুক জনতা।

আল / দীপ্ত সংবাদ