দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে ২৪ ঘন্টায় হাসপাতা‌লে ৫৯ জন ডেঙ্গু রোগী ভ‌র্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে ২৪ ঘন্টায় হাসপাতা‌লে ৫৯ জন ডেঙ্গু রোগী ভ‌র্তি
গাজীপু‌রে নতুন করে ৫৯ জন ডেঙ্গু রোগী ভ‌র্তি

গাজীপু‌রে আশঙ্কাজনক হা‌রে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় নতুন ক‌রে হাসপাতালে ডেঙ্গুতে আক্তান্ত হয়ে ভর্তি হ‌য়ে‌ছে ৫৯ জন রোগী। এখন পর্যন্ত ডেঙ্গু‌তে আক্রান্ত কোন রোগী মারা যায়‌নি। আক্রান্তদের ম‌ধ্যে নারী ও শিশু রোগীও র‌য়ে‌ছেন ।

গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, ২৪ ঘন্টায় বি‌ভিন্ন সরকারি হাসপাতা‌লে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী চি‌কিৎসা নি‌চ্ছে ৫৯ জন। সরকারী হাসপাতা‌লে বর্তমা‌নে ডেঙ্গু আক্রান্ত রোগী চি‌কিৎসা নি‌চ্ছে ১৪১ জন । আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৫ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগী চি‌কিৎসা নি‌য়ে‌ছে ৮৭৬ জন ।

গাজীপুর জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, গাজীপুর মহানগরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে দুটি বিশেষায়িত হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চলছে। আমরা মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

পূর্ণিমা/ দীপ্ত নিউজ