সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির অনুমোদন দিলো ইসরায়েল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার।

কাতারের মধ্যস্থতায় চারদিনের এই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। তবে চুক্তি মানে যুদ্ধ বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী ৫০ জন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ১৫০ ফিলিস্তিনি মুক্তি পাবেন। তবে ঠিক কবে জিম্মিদের মুক্তি দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ সমঝোতায় অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে কাতার। আর নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ১৪ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More