মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বাড়ির সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহাবুব মোল্লাকে গুলি ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ জুলাই) বেলা সোয়া একটার দিকে দৌলতপুরের পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।

পুলিশ জানায়, জুম্মার নামাজ পড়তে মাহাবুব মোল্লা বাসা থেকে বের হয়। এ সময় তার বাড়ির সামনেই একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্তকারী এসে মাহবুবের মাথায় গুলি করে। রাস্তায় লুটিয়ে পড়লে তার পায়ের রগ কেটে সন্ত্রীরা পালিয়ে যায়।

স্থানীয়রা মাহাবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানায় পুলিশ।

ইয়াসীন/আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More