বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কারফিউ শিথিল: চলবে দূরপাল্লার বাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কারফিউ শিথিল থাকা অবস্থায় চলবে দূরপাল্লার বাস। তবে রাজধানীর অভ্যন্তরীণ রুটে বাস চলবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে কোম্পানিগুলো।

মঙ্গলবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

আজ (বুধবার, ২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকাতে কারফিউ শিথিল থাকবে। সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকায় সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

এদিকে, যাত্রীবাহী ট্রেন কবে চালু হবে এ বিষয়ে আজ (বুধবার) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। তবে বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার বাস এবং বিকেল থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More