বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজের গ্রিল চুরি করে বিক্রির অভিযোগ ২ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কলেজের লোহার গ্রিল (রড) চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে।

গত ১৫ সেপ্টেম্বর রাতে গ্রিলগুলো বিক্রির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন কর্মচারী এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানান, কলেজর দক্ষিণ পাশে ইডেন মহিলা কলেজ সংলগ্ন উভয় কলেজের প্রাচীরের উপরে লোহার গ্রিলে গাছের ডাল ভেঙে পড়ে। এর ফলে মাটিতে পড়ে যাওয়া প্রায় এক টন ওজনের লোহার গ্রিল কলেজ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ভাঙারিতে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক৷

কলেজ বন্ধ থাকার সুযোগে হল গেট দিয়ে গাড়িতে মালগুলো বের করে দেন তারা। এ সময় গেটে থাকা নিরাপত্তা প্রহরী বাধা দিলে কথাকাটাকাটি ও ধমক দিয়ে এসব মালামাল কলেজ থেকে বের করে দেন ছাত্রলীগের দুই নেত্রী। পরে বিষয়টি কলেজ প্রশাসন জানতে পারে।

পরে বিষয়টি কলেজ জানাজানি হলে, ওই কলেজের এক শিক্ষিকার স্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা দুই ছাত্রলীগ নেত্রীকে কল করলে সেদিন রাতেই মালামাল আবারও কলেজে ফেরত আসে।

বর্তমানে মালামালগুলো কলেজেই রাখা হয়েছে।

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More