শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণনা শেষে কত টাকা মিলল পাগলা মসজিদে?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় মসজিদের ১৩টি দানবাক্স খোলার পর প্রায় সাড়ে ১৩ ঘণ্টা ধরে চলে টাকা গণনার কাজ।

এবারের সংগ্রহ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছরের ২৭ জুন আগের রেকর্ড অনুযায়ী ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। ৬ মাস পর এবার মোট ৪৩ বস্তা টাকা থেকে এই রেকর্ড পরিমাণ অর্থ পাওয়া গেল, যার সাথে নগদ টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও রয়েছে।

টাকা গণনায় মাদরাসার শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় ৬০০ মানুষ অংশ নেন। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, স্বচ্ছতার সাথে মসজিদের আয়ব্যয়ের হিসাব পরিচালনা করা হয়। মসজিদের ব্যয়ভার বহন ও অনুদান প্রদানের পর বাকি টাকা রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখা হয়।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে একটি বহুতল ইসলামি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর নকশা অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শনিবারের নতুন টাকা যোগ হওয়ায় ব্যাংকে জমার পরিমাণ প্রায় ১৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারের হিসাব এই তালিকার বাইরে রয়েছে।

সাধারণত তিন মাস অন্তর দানবাক্স খোলা হলেও, এবার বিভিন্ন পরিস্থিতির কারণে ৬ মাস পর তা খোলা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More