সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোতে গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ১৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কঙ্গোতে গির্জায় সন্ত্রাসীদের হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন হামলাকারীও রয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত রবিবার (২৭ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গির্জায় সন্ত্রাসীরা হামলা করে। এ সময় বহু মানুষ সেখানে প্রার্থনা করছিলেন। প্রার্থনারতদের ওপর মিলিশিয়া হামলার পর অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ডজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা এবং নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা বলেছেন, দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে। নিহত ১৪ জনের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক, ৪ জন হামলাকারী এবং একজন সৈন্য রয়েছেন।

লোসা বলেন, নিহতরা গির্জায় প্রার্থনা করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কোডেকো হিসেবে চিহ্নিত মিলিশিয়ারা তাদের ওপর গুলিবর্ষণ করে।

ইতুরি সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, কঙ্গোর খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ও সম্পদের দখল নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে মিলিশিয়ারা। এতে গত এক দশকে হাজারও মানুষের প্রাণহানি ঘটেছে।

শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More