আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কেন্দ্রীয় সরকার দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

কেন্দ্রীয় সরকার দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়ায় আনুষ্ঠানিকভাবে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)

শনিবার (২৫ জুলাই) বিকালে ৩য় দফা সরকারি প্রতিনিধিদলের সঙ্গে সিজেপি বৈঠকের পর নয়াদিল্লির যন্তরমন্তরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

সিজেপি মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানান। এসময় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন।

সিজেপি মুখপাত্র বলেন, সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

সিজেপির প্রধান দাবিগুলো ছিলোশিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, আরএএফ ও দিল্লি পুলিশের ক্ষমা চাওয়া এবং আন্দোলনে অংশ নেয়া কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া।

এর আগে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সিজেপি।

উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে জেনজিদের আন্দোলনের মুখে ২৫ জুলাই পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More