শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ

২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৮ জুলাই ফলাফল ঘোষণা করা হবে। এদিন ফল প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৯ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৮ জুলাই (শুক্রবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ওইদিন ফল প্রকাশ করা হবে।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। ৩০ জুলাই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। গত ৩০ এপ্রিল শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা; শেষ হয় ২৮ মে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

 

আফ/দীপ্ত নিউজ