সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা: সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন পাকিস্তান।

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে সৌদি আরবের সঙ্গে নির্দিষ্ট একটি দিনেই কোরবানির ঈদ উদযাপনের জোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া ও চাঁদ দেখা নির্ভর করায় ঈদের তারিখ একদিন এগিয়ে বা পিছিয়েও যেতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পাকিস্তানের সরকারি সংস্থা সেন্ট্রাল রুয়েতহিলাল কমিটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ বলছে, পাকিস্তানে ঈদুল আজহা আগামী ২৭ মে বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী জানা গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।

অর্থাৎ ১৭ মে সন্ধ্যার মধ্যে চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে। সেদিন আবহাওয়া পরিষ্কার থাকলে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে ক্ষেত্রে ১৮ মে হবে জিলহজের প্রথম দিন। সেই হিসাবে ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

তবে ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে ঈদ একদিন পিছিয়ে ২৮ মে (বৃহস্পতিবার) হতে পারে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More