বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান শিবিরে স্বস্তির খবর দিলো যুক্তরাষ্ট্র

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই ইরান ফুটবল দলের জন্য এলো সুখবর। ইরান দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ফলে জটিল রাজনৈতিক ও ভিসাসংক্রান্ত বাধা কাটিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাচ্ছে ইরান।

মঙ্গলবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইরান দল এখন থেকে ম্যাচের দুই দিন আগেই ভেন্যুতে পৌঁছাতে পারবে। তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে, শুক্রবার মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলার পরপরই তাদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

বিশ্বকাপের শুরু থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে দলটির প্রস্তুতিতেও। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের আরিজোনার টাকসনে নির্ধারিত বেস ক্যাম্প বাতিল করে মেক্সিকোতে সরিয়ে নিতে হয় তাদের।

এ ছাড়া দলের কয়েকজন সাপোর্ট স্টাফ ও কর্মকর্তার ভিসা জটিলতা এবং প্রথম দুই ম্যাচের আগে কেবল ম্যাচের আগের দিন ভ্রমণের অনুমতি পাওয়ায় খেলোয়াড়দের অতিরিক্ত ক্লান্তি ও মানসিক চাপের মধ্যে পড়তে হয়েছিল।

অবশেষে সেই জটিলতা কিছুটা কাটিয়ে স্বস্তি ফিরেছে ইরান শিবিরে। হোয়াইট হাউজের ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি বলেন, ‘প্রথম দুই ম্যাচে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা তাদের যাতায়াতের সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More