শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘আমিরাতে দণ্ডিতদের উদ্ধারে কথা বলবেন প্রধান উপদেষ্টা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘আমিরাতে দণ্ডিতদের উদ্ধারে কথা বলবেন প্রধান উপদেষ্টা’

কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করতে গিয়ে ৫৭ প্রবাসী বাংলাদেশির কারাদণ্ড হয়। সেই সব প্রবাসীদের শাস্তি মওকুফে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

রবিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে ব্রিফ করার সময় উপদেষ্টা এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেয়া হয়েছে তাদের মুক্তির বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন বলে জানান তিনি।

এ সময় প্রবাসীদের জন্য সেবার মানোন্নয়নে কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, ‘প্রবাসীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিতের বিষয়টিতে লক্ষ্য রাখা হবে।’

আল/ দীপ্ত সংবাদ