সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, ফিরছে আগের শার্ট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম আবারও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ পুলিশের পোশাক আবারও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের বর্তমান পোশাক পরিবর্তন করে শার্টের ক্ষেত্রে আগেরটা বহাল রাখা হয়েছে এবং প্যান্টের রঙ করা হয়েছে খাকি।

সোমবার (৪ মে) সচিবালয়ে রোহিঙ্গা সমন্বয় ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্তের কথা জানান।

পুলিশের পোশাক পরিবর্তনের অগ্রগতির বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি সারাদেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না এবং এটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি একসেপ্টেডও হয়নি। মানানসই না শুদ্ধ বাংলায়। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কীভাবে হয়।

তিনি আরও বলেন, ‘আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় সেটাও বিবেচনা করেছি। আগের শার্ট যেটা, ওপরের অংশ আগে যেটা ছিল, মেট্রোর জন্য এবং সারাদেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট, পায়জামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে বিস্তারিত আলাপআলোচনা করে একটা গ্রহণযোগ্য পোশাক দিয়েছি। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে। কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে। এটা এখনো আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি; তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। আজ ঘোষণা দিলাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More