বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে দীপ্ত টিভি’তে দেখা যাবে ‘খুশবু’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

নানা পেশার মানুষের জটিল জীবন গল্পের ভীড়ে অনেকটাই অজানা থেকে যায় গার্মেন্টসকর্মী নারীদের কথা। এবার তাদের সংগ্রাম, সুখদুঃখ, ভালবাসা ও ঘৃণার দিকগুলো উন্মোচিত হবে টিভি ও অনলাইন মাধ্যমে। এর পাশাপাশি খুশবু’তে থাকছে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পও।

সাজ্জাদ সুমন পরিচালনায় খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও খুশবুর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়া প্রযোজনায় নির্মিত খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। লাইন প্রডিউসার হিসেবে যুক্ত রয়েছেন মাসুদ মিয়া।

১৫ সেপ্টেম্বর (সোমবার) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ ও রাত ১০:৩০ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে খুশবু

 

জাকিয়া/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More