শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
শিক্ষা

আজ আগেভাগেই পরীক্ষাকেন্দ্রে সেই আনিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আজ আগেভাগেই পরীক্ষাকেন্দ্রে সেই আনিসা

শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন আনিসা। রবিবার (২৯ জুন) সকালে তিনি সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের পরীক্ষাকক্ষে প্রবেশ করেন। সকাল ৯টা ১০ মিনিটের দিকে কেন্দ্রের গেটে আসেন তিনি। মুখে মাস্ক পরে কিছুটা লোকচক্ষুর আড়ালে পরীক্ষাকক্ষে পৌঁছান।

সকাল থেকে কেন্দ্রের বাইরে ছিল গণমাধ্যমকর্মীদের উপস্থিতি। অনেকেই নজর রাখছিলেন, আনিসা এদিন পরীক্ষা দিতে আসেন কি না।

গত বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথমপত্র পরীক্ষার দিন সকালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আনিসা দেরিতে কেন্দ্রে পৌঁছান। নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৩০ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হওয়ায় পাবলিক পরীক্ষা আইনের বিধি অনুসারে তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়নি। তখন কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফেসবুক ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়ে আনিসার কান্নার ছবি ও ভিডিও। তাকে যেন পুনরায় পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়—এমন দাবিও ওঠে।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। তবে পাবলিক পরীক্ষা আইন মেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার অংশ হিসেবে আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা হচ্ছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১টায়। আর কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি (বিএম/বিএমটি) শিক্ষার্থীদের ইংরেজি–১ বিষয়ের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে বিকাল ৫টা পর্যন্ত।