শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

আ.লীগ ক্ষমতায় না আসলে ভাতা বন্ধ হয়ে যাবে: আমু এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ.লীগ ক্ষমতায় না আসলে ভাতা বন্ধ হয়ে যাবে: আমু এমপি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানা ভাবে সাহায্য সহযোগিতা করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে এসব ভাতা সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে।

সোমবার (৬ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সরকারের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু একথা বলেন।

তিনি আরও বলেন, আপনাদের প্রয়োজনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। কারন তার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে চলেছে।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনজুরুল আলম ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার,  জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ সুধীজন উপস্থিত ছিলেন।

 

খালিদ হাসান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ