শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে কমলো স্বর্ণের দাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টানা আট দফা দাম বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরি প্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ দুই হাজার ৫০৮ টাকা কমানো হয়েছে। ফলে এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্য আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য কমে যাওয়ায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৬ হাজার ৬০০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছয় হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকায় এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More