দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

শনিবার একই সরলরেখায় দাঁড়াবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শনিবার একই সরলরেখায় দাঁড়াবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি

পৃথিবী, সূর্য ও বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। এমন দৃশ্যের দেখা মিলবে শনিবার (৭ ডিসেম্বর)। এই অবস্থানকে ‘জুপিটারস অপজিশন’ বলা হয়।

বিজ্ঞানীদের মতে, শুক্রবার (৬ ডিসেম্বর) পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে সেটিকে অত্যন্ত উজ্জ্বল দেখাবে। এটা টেলিস্কোপ ব্যবহারকারীদের জন্য এর মেঘবাহু এবং গ্যালিলিয়ান চাঁদগুলো (আইও, ইউরোপা, গ্যানিমিড, এবং ক্যালিস্টো) পর্যবেক্ষণের সেরা সুযোগ।

তবে শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব–উত্তর–পূর্ব আকাশে বৃষ রাশির কাছে বৃহস্পতি উঠতে দেখা যাবে। এটি সূর্যাস্তের পর ওঠা শুরু করবে এবং সূর্যোদয়ের আগে অস্ত যাবে।

এই বিরল ঘটনায় বৃহস্পতির প্রতিফলিত সূর্যালোক পৃথিবীতে পৌঁছাতে প্রায় ৩৪ মিনিট সময় নেবে।

উল্লেখ্য, পৃথিবীর দ্রুতগতির কক্ষপথের কারণে বৃহস্পতি এবং সূর্যের মধ্যে পৃথিবীর অবস্থান তৈরি হবে, যার ফলে বৃহস্পতিকে সম্পূর্ণ গোলাকার অবস্থায় দেখা যাবে।

 

এসএ