দীপ্ত নিউজ
ক্রিকেট

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ তামিম, খেলবেন এনসিএল টি-২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ তামিম, খেলবেন এনসিএল টি-২০

আসন্ন জাতীয় লিগের (এনসিএল) সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচটিতে মাঠে ফেরার ইচ্ছে তামিম ইকবালের। জানা গেছে, ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তামিম। এনসিএলে খেলতে আর কোনো বাধা রইল না তার।

এনসিএল সামনে রেখে ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন তামিম। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তিনি ফিটনেস পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন। এনসিএলে খেলতে আর কোনো বাধা নেই।

বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। ঘরোয়া পর্যায়ের সবচেয়ে বড় টুর্নামেন্টের আগে তাই প্রস্তুতি হিসেবে এনসিএলকে বেছে নিয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে দেখা যাবে অভিজ্ঞ এই ওপেনারকে। এরপর বিপিএলেও দেখা মিলবে তার।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ