শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

স্ন্যাপচ্যাটে যুক্ত হচ্ছে নিজস্ব চ্যাটবট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্ন্যাপচ্যাটে যুক্ত হচ্ছে নিজস্ব চ্যাটবট

এবার ছবি আদান-প্রদানেও যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক নিজস্ব চ্যাটবট। ‘মাই এআই’ নামের এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে স্ন্যাপচ্যাটে।

চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ ব্যবহার হবে, যা শুধু স্ন্যাপচ্যাটের জন্যই সাজানো। আপাতত স্ন্যাপচ্যাটের গ্রাহকদের জন্য পরীক্ষামূলক এই সুবিধা চালুর পরিকল্পনা করছে অ্যাপটির মূল প্রতিষ্ঠান স্ন্যাপ।

গত ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন নিজেদের এআইভিত্তিক পরীক্ষামূলক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। চলতি সপ্তাহে ‘মাই এআই’ চালু হবে। আপাতত গ্রাহক হওয়া ব্যবহারকারীদের মধ্যে এর ব্যবহার সীমাবদ্ধ থাকবে।

আর চ্যাটবটের ভুলের ব্যাপারে স্ন্যাপ স্পষ্ট করে বলেছে, প্রাথমিক পর্যায়ে ‘মাই এআই’ ভুল করতে পারে। তবে প্রতিষ্ঠানটির লক্ষ্য, এই চ্যাটবটে যেকোনো ধরনের পক্ষপাতদুষ্ট, ত্রুটিপূর্ণ, ক্ষতিকর বা বিভ্রান্তিকর তথ্য পরিহার করা।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পরীক্ষামূলক এই চ্যাটবটের পর্যালোচনার জন্য সব কথোপকথন সংরক্ষণ করা হবে। এই পর্যালোচনা ও ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে চ্যাটবটটিতে নানা পরিবর্তন আসবে। এছাড়া এআইভিত্তিক চ্যাটবটে গোপন ও ব্যক্তিগত তথ্য বিনিময় পরিহারের জন্য ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

এমি/দীপ্ত