দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইল মহাসড়‌কে পিকআপ উ‌ল্টে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইল মহাসড়‌কে পিকআপ উ‌ল্টে নিহত ৩
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় মহাসড়‌কে পিকআপ উ‌ল্টে তিনজ‌ন নিহত হ‌য়ে‌ছেন এবং আহত হ‌য়ে‌ছেন কমপ‌ক্ষে ১৫ জন।

বুধবার (১ মার্চ) দুপু‌রে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘ‌টে। এখন পর্যন্ত নিহতদের ম‌ধ্যে সাহেরা খাতুনের শুধু নাম জানা গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০/৩৫ জন সিরাজগঞ্জ এনায়েতপুর ওরসে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপটি আনালিয়াবাড়ী এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। নিহতদের বয়স ৪৫ থেকে ৬০ বছর। এছাড়া অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমি/দীপ্ত