শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছায় আনিছুর রহমান নামের এক পল্লী চিকিৎসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০ অক্টোবর) ভোররাত সাড়ে ৪ টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টারদিকে চৌগাছার জগন্নাথপুর গ্রামে তার উপর হামলার ঘটনাটি ঘটে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে জগন্নাথপুর বাজারে চায়ের দোকানে বসে চা পান করছিলেন আনিছুর রহমান। এসময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমুর্ষ অবস্থায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। নিহত আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যার আশা হোসেনকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিলো বলে দাবি করেন স্বজনরা।

যশোরের চৌগাছা থানার উপ–পরিদর্শক মেহেদী হাসান মুন্নু জানান, নিহত আনিসুর রহমান ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কারণেই এ হত্যাকাণ্ড হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

জুবায়ের/ সুপ্তি‌‌/ দীপ্ত সংবাদ