শিরোনাম
‘মোজো বিরাট CARবার’, বিজয়ীদের হাতে মেগা উপহার পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট
দীপ্ত নিউজ
রাজধানী

শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানী শ্যামপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন– মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)।

দগ্ধ জামিলের বাবা ইকবাল হোসেন জানান, শ্যামপুরে সাততলা ভবনের উপরের তলায় তারা তিনজন একটি রুমে কথা বলছিল। তাদের মধ্যে জামাল সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালালে হঠাৎ রুমে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

তিনজনের অবস্থাই আশঙ্কাজনক জানিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, জামালের শরীরে ৭৫ শতাংশ, জামিলের ৫৫ শতাংশ ও তুষারের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।

 

এসএ