শিরোনাম
‘মোজো বিরাট CARবার’, বিজয়ীদের হাতে মেগা উপহার পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট
দীপ্ত নিউজ
অর্থনীতি

‘মোজো বিরাট CARবার’, বিজয়ীদের হাতে মেগা উপহার

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
‘মোজো বিরাট CARবার’, বিজয়ীদের হাতে মেগা উপহার

ক্যাম্পেইনের আনন্দ ও সাফল্য ভোক্তাদের সঙ্গে ভাগ করে নিতে ৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয় বর্ণাঢ্য মেগা গিফট হ্যান্ডওভার সেরিমনি। অনুষ্ঠানে সৌভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় ফ্যামিলি কার, একাধিক স্পোর্টস মোটরসাইকেল, স্মার্ট টিভি ও আইফোনসহ আকর্ষণীয় সব মেগা পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহুরুল আলম এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজয়ীদের হাতে মেগা পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে উদযাপিত হয় ভোক্তাদের সঙ্গে মোজোর দীর্ঘদিনের ভালোবাসা, আস্থা ও সুদৃঢ় বন্ধনের এক আনন্দঘন মুহূর্ত।

অনুষ্ঠানে সৈয়দ জহুরুল আলম বলেন, ‘মোজোর প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন আমাদের সম্মানিত ভোক্তারা। ‘মোজো বিরাট CARবার’-এ তাদের অভূতপূর্ব সাড়া, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভালোবাসা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই ক্যাম্পেইন শুধু পুরস্কার জেতার একটি আয়োজন নয়, বরং আমাদের ভোক্তাদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক উদযাপনের একটি উপলক্ষ। ক্যাম্পেইনটিকে সফল করে তোলার জন্য আমরা প্রত্যেক ভোক্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের এই ভালোবাসা ও আস্থা আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। আমরা ভবিষ্যতেও আরও বড়, আরও আনন্দময় ও ব্যতিক্রমী ক্যাম্পেইনের মাধ্যমে ভোক্তাদের জীবনে আনন্দের নতুন উপলক্ষ তৈরি করতে চাই। মোজোর সঙ্গে তাদের এই পথচলা আরও দীর্ঘ ও আনন্দময় হোক- এটাই আমাদের প্রত্যাশা।’

‘মোজো বিরাট CARবার’ ক্যাম্পেইনটি মোজো ও ক্লেমনের ১ লিটার এবং ২ লিটার পেট বোতলের মাধ্যমে পরিচালিত হয়। ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য ভোক্তাদের বোতলের লেবেলে থাকা QR কোড স্ক্যান করে মাইক্রোসাইটে প্রবেশ করতে হয়েছে এবং বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড সাবমিট করতে হয়েছে। মেগা পুরস্কারের পাশাপাশি ক্যাম্পেইনে ছিল লক্ষ লক্ষ আকর্ষণীয় উপহার, যা ভোক্তাদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

তারুণ্যের উদ্দীপনা, প্রাণবন্ততা ও আধুনিক লাইফস্টাইলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত মোজো দীর্ঘদিন ধরে উদ্ভাবনী উদ্যোগ ও ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলছে। ব্র্যান্ডটির কাছে ভোক্তাদের প্রতিটি ভালোবাসা, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি অভিজ্ঞতা বিশেষ গুরুত্ব বহন করে। ‘মোজো বিরাট CARবার’ সেই সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তোলার একটি অনন্য প্রয়াস।

ভোক্তাদের ভালোবাসাকে শক্তি এবং তাদের আস্থাকে অনুপ্রেরণা হিসেবে ধারণ করে মোজো ভবিষ্যতেও নিয়ে আসবে আরও বড় আয়োজন, নতুন অভিজ্ঞতা ও আনন্দের অসংখ্য উপলক্ষ- যেখানে ব্র্যান্ডের সঙ্গে ভোক্তাদের সম্পর্ক হবে আরও নিবিড়, আরও আন্তরিক এবং আরও প্রাণবন্ত।