দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিএনপিই বিতাড়িত করেছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিএনপিই বিতাড়িত করেছে: কাদের
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিএনপিই বিতাড়িত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ৩২ নম্বরে মহিলা লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, খালেদা জিয়ার রাজনীতি নিয়ে বিএনপির মাথাব্যথা আছে।

আদালত যদি তাকে রাজনীতি করার সুযোগ দেয় আওয়ামী লীগের তাতে সমস্যা নেই। জামানত বাজেয়াপ্ত নিয়ে দম্ভোক্তি না করে বিএনপিকে নির্বাচনে এসে তা প্রমাণের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি অভিযোগ করেন, বিএনপি মুখে বাংলাদেশ বললেও তাদের হৃদয়ে আছে পাকিস্তান।

এফএম/দীপ্ত সংবাদ