১১ দিনে ৫ লাখ কেজি ইলিশ ভারতে রপ্তানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ–ভারতের মধ্যে সোহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনে এবং ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো ইলিশের চালান।

শনিবার (১২ অক্টোবর) রাত ১০ টা পর্যন্ত ১১ ট্রাকে ৩৬ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। ১১ দিনে রপ্তানি হয়েছে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ।

বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণার ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশের মধ্যে শুধু বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত গত ১১দিনে ৫ লাখ ৩২হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে সর্বমোট ২০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান পাঠায়। প্রতিকেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার। যা বাংলাদেশি টাকায় ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার। 

শনিবার (১১২ অক্টোবর) বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৩০০ টাকায়। কেজির ওপরে বিক্রি হচ্ছে ১৮০০–২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০–৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে।

কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, আজ শনিবার রাতে ১১টি ট্রাকে করে ৩৬ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে ১১দিনে ভারতে রপ্তানি হলো ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More