টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ সড়কের এলেঙ্গার কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম–পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান।

ওসি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে মহাসড়কের কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন৷ এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর৷

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণে রাতে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছিল কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More