দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সমবায় ব্যাংকের লকার থেকে চুরি ১২ হাজার ভরি স্বর্ণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সমবায় ব্যাংকের লকার থেকে চুরি ১২ হাজার ভরি স্বর্ণ

এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না।

রবিবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমী বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন তিনি।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন এলজিআরডি মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন।

বার্ডের সভায় উপদেষ্টা হাসান আরিফ বলেন, সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নাই।


সভয় বক্তারা সাম্প্রতিক সময় বিবেচনায় বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছেন তা তুলে ধরা হয়। এছাড়া বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।