শিরোনাম
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

জমকালো অনুষ্ঠানে সমাপ্ত প্যারিস প্যারা অলিম্পিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জমকালো অনুষ্ঠানে সমাপ্ত প্যারিস প্যারা অলিম্পিক

জমকালো আয়োজনে পর্দা নামলো গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের ১৭তম আসর। ৯৪টি স্বর্ণ, ৭৬টি রৌপ্য এবং ৫০টি ব্রোঞ্জ নিয়ে মেডেল তালিকার সবার শীর্ষে চীন। এরপর রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং ব্রাজিল।

গেমসের সমাপনী অনুষ্ঠান দেখতে ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সে ভিড় করেন হাজারো ভক্ত এবং ক্রীড়াবিদ। জাতীয় পতাকা বহনের পাশাপাশি নিজ দেশের জাতীয় রঙের পোশাক পরে সমাপনী অনুষ্ঠান উপস্থিত হন দর্শকরা।

২০২৮ সালের প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তাই নিয়ম অনুযায়ী, আয়োজক দেশের হাতে প্যারালিম্পিকের পতাকা হস্তান্তর করে ফ্রান্স।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এবারের আসর। ১৬৯টি দেশের চার হাজার চারশো ক্রীড়াবিদ গেমসে অংশ নেন।

 

মোহাম্মদ হাসিব/এসএ/দীপ্ত সংবাদ