বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি এস এম হলের প্রাধ্যক্ষ হলেন ড. আব্দুল্লাহ-আল-মামুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহআলমামুন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রশাসন২ মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ প্রদান করা হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটসএর ১৮() ধারা অনুযায়ী উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

চিঠিতে আরও বলা হয়, আপনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; আপনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন; আপনার এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে; বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More