শিরোনাম
প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে ফাঁড়িতে ফিরল পুলিশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে ফাঁড়িতে ফিরল পুলিশ

ফেনীতে ছাত্র–জনতার ও রাজনীতিবিদদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ফাঁড়িতে প্রবেশ করল পুলিশ। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করে ফাঁড়ির কর্মকান্ড শুরু করা হয়।

সোমবার (১২ আগস্ট) সকালে শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে অবস্থিত ফেনী শহর পুলিশ ফাঁড়ির সামনে ছাত্র–জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুলিশ ফাঁড়ির সামনে এসে জড়ো হয়।

বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে ২০–২৫ জনের পুলিশ সদস্য দল বাড়িতে প্রবেশ করে। এ সময় ফাঁড়ির গেইটে ছাত্র–জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় ফেনী জেলা জামায়াতের আমির একেএম শামসুদ্দিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী শহর আমির মো. ইলিয়াস, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ ছাত্র–ছাত্রীও জনতা উপস্থিত ছিলেন।

ফাঁড়িতে প্রবেশ করে ফুলেল শুভেচ্ছা জবাবে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, পুলিশের কিছু বিপথগামী সদস্যের কারণে আজকে আমরা এ ধরনের চরম একটা বিপর্যয়ের মুখে পড়েছি। ভবিষ্যতে আমরা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবো। সুন্দর একটি বাংলাদেশ গড়তে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এসময় তিনি বাংলাদেশ পুলিশের কিছু বিপথগামী সদস্যের অতীত কর্মকান্ডের জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–আন্দোলনে সরকার পতনের পর ফেনীর তিনটি থানা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। তবে ফেনী শহর পুলিশ ফাঁড়িতে কোন ধরনের হামলা হয়নি। ফলে ফাঁড়িটি অক্ষত ছিলো।

মামুন/ আল/ দীপ্ত সংবাদ