দীপ্ত নিউজ
বাংলাদেশ

নতুন পুলিশপ্রধান মো. ময়নুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন পুলিশপ্রধান মো. ময়নুল ইসলাম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ময়নুল ইসলাম, এনডিসি।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে নতুন এই নিয়োগের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, এর আগে রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ