দীপ্ত নিউজ
জাতীয়

সারাদেশে সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৯ জুলাই প্রথম কারফিউ জারি করে সরকার।

 

এসএ/দীপ্ত সংবাদ