দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

টাঙ্গাইলে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

কোটা আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিসে’র কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার (৩১ জুলাই) বেলা ১২ টার পর থেকে শিক্ষার্থীরা টাঙ্গাইল আদালত চত্বরের পাশে হেলিপ্যাড এলাকা জড়ো হয়।

সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের পুরাতন বাসষ্ট্যান্ড চত্বরে অবস্থান নেয়। সেখানে আন্দোলনের পক্ষে নানা স্লোগান দেয় তারা। প্রায় ৪০ মিনিট অবস্থানের পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ময়মনসিংহ রোড হয়ে শহরের ডিস্ট্রিক গেট শামসুল হক তোরন পর্যন্ত গিয়ে মিছিল সমাপ্ত করে।

এদিকে হেলিপ্যাড এলাকা ও পুরাতন বাসষ্ট্যান্ড এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

সুমন/ আল/ দীপ্ত সংবাদ