দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফুটবল মাঠে রকেট হামলায় ১২ শিশু-কিশোর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফুটবল মাঠে রকেট হামলায় ১২ শিশু-কিশোর নিহত

ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশু–কিশোরসহ ১২ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৭ জুলাই) লেবাননের হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস।

হিজবুল্লাহ অস্বীকার করেছে। এদিকে, মধ্যাঞ্চলীয় গাজার দেইর এল–বালাহতে খাদিজা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩০ জন নিহত হয়। এ নিয়ে গাজায় গত ৯ মাস ধরে ইসরায়েলের হামলায় ৩৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।